• Developed by : BDIX ROOT
  • গণমাধ্যম

    পঁচিশে যুগান্তর, হিজলায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

      প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:০০:৩৮ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশাল জেলার হিজলা উপজেলায় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়। আজ ২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১১ টার সময় হিজলা প্রেসক্লাবের সভাপতি, মাই টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার হিজলা প্রতিনিধি সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেনের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    হিজলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার হিজলা প্রতিনিধ মোঃ সুমনুর রহমান সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ নাজমা বেগম,হিজলা প্রেসক্লাবের সভাপতি মাই টিভি ও যুগান্তর পত্রিকার হিজলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, হিজলা মেহেন্দিগঞ্জ এশিয়ান টিভি প্রতিনিধি হিজলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ মিলন সরদার,

    বক্তাদের বক্তব্যে যুগান্তর পত্রিকার সাবেক হিজলা প্রতিনিধি মরহুম আব্দুল হামিদের স্মৃতিচারণ সহ তার রুহের মাগফেরাত কামনা করেন।এবং বক্তারা যুগান্তর পত্রিকার সফলতা কামনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন,মোহনা টিভি হিজলা প্রতিনিধি সাংবাদিক নূরনবী, আজকের পত্রিকার হিজলা প্রতিনিধি মোঃ সেলিম রাড়ী,মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংবাদিক কামাল,সাংবাদিক বরকত শিকদার সহ হিজলা উপজেলার কর্মরত ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT