• Developed by : BDIX ROOT
  • আমার দেশ

    পটুয়াখালীতে হোটেলের চুলা থেকে আগুন, ফায়ার সার্ভিসের ১ কর্মী আহত

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৩০:৪৪ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী পৌর শহরের চরপাড়া এলাকার স্বনির্ভর রোডের ভাতের হোটেলের চুলা থেকে আগুন লেগে ১৫টি বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হাওয়ার খবর পাওয়া গেছে। 
    অদ্য (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ২টার দিকে চরপাড়া স্বনির্ভর রোডের মাদ্রাসার পাশে ভাতের হোটেলে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। আগুন নেভাতে গিয়ে মোঃ কামরুজ্জামান নামের এক ফায়ার সার্ভিসের সদস্য গুরুতর  আহত হয়েছেন বলে জানা যায়। 

    এদিকে ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে চরপাড়া মাদ্রাসার পাশে ভাতের হোটেলের আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

    এ বিষয় পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মহসীন জানান, দুপুরে আগুনের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করি। কাজ করতে গিয়ে আমাদের একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করা হচ্ছে। প্রাথমিকভাবে ১২টি বসতঘর ও তিনটি দোকানঘর পুড়ে গেছে বলে জানা গেছে এমনটাই জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT