• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    পটুয়াখালী’তে র‌্যাব-৮ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ১!

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২২ , ১১:১২:২০ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গত ২২ শে ফেব্রুয়ারী ২২ইং তারিখ আনুমানিক ১৫ঃ৩০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৩:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন ০২নং ওয়ার্ড ফরেস্ট অফিস সংলগ্ন অবদারখাল এর পশ্চিম পাড়ে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম,(এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃতে আনুমানিক ১৫ঃ৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ ইমরান তালুকদার(২৪), পিতা-মোঃ মোশারফ তালুকদার, সাং-০২নং ওয়ার্ড, চরধোলাসর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় একজন দিনমুজুর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৬০(ষাট) পিস ইয়াবা ট্যাবলেট, ০১ (এক)টি মোবাইল ফোন, ০১ (এক)টি সীম উদ্ধার করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজার মূল্য ১৮,০০০/- (আঠার হাজার) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

    এব্যাপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মো শহীদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT