• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    পটুয়াখালীতে হোটেল কক্ষথেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার।  

      প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ৭:০০:৪৫ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলা শহরের পৌর গোড়স্তান রোড সংলগ্ন সাউথ কিং আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে খুলনার পিংকি (২৪) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা  পুলিশ।

    অদ্য ২৪ জুলাই রোজশুক্রবার সকালে ওই হোটেলের ৯০৩ নম্বর কক্ষ থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ সময় হোটেল রেজিস্টার বহিতে লেখা  স্বামী নামে পরিচয়  রাহাত  নামের একব্যক্তিকে সদর থানা পুলিশ  জিজ্ঞাসাবাদের জন্য তাকে  থানায় নিয়ে এসেছে পুলিশ।

    জানা যায়, গত তিন দিন আগে স্বামী স্ত্রীর পরিচয়ে হোটেল রেজিস্টারে নাম ঠিকানা উল্লেখ করে পিংকি (২৪) ও রাহাত (৩০) সাউথ কিং হোটেলের ৯০৩ নম্বর কক্ষে অবস্থান করছিল। খুলনার খালিশপুরে তাদের বাড়ীর ঠিকানা উল্লেখ করা হয়েছে। সকাল ৭টার দিকে তার সাথে থাকা রাহাত নাস্তা আনতে বাহিরে যায়।

    ফিরে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও কোন সাড়া না পেয়ে দরজার একটি ছিদ্র দিয়ে দেখতে পায় পিংকি ফ্যানের সাথে ঝুলছে। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

    এবিষয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্সেদ জানান, ওড়না দিয়ে ওই নারী ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় আমারা পাই।

    জিজ্ঞাসাবাদের জন্য তার সাথে থাকা স্বামী পরিচয়ে রাহাতকে সূর থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে এবং কথিত স্বামী পরিচয় রাহাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই জানান তিনি।।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT