• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    পটুয়াখালীর গলাচিপায় ভূমি দখলদারের বিরুদ্ধে কৃষক ও স্থানীয়দের মানববন্ধন।

      প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ৪:২৫:০৬ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের গলাচিপা- পটুয়াখালী মহা সড়কে ভূমি জবর দখলদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেন প্রকৃত কৃষক ও স্থানীয়রা।

    গত মঙ্গলবার সকাল ১০ টায় সুহরী এলাকার মহা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে কয়েক শতাধিক পুরুষ ও নারী অংশগ্রহণ করেন এ মানববন্ধনে।

     

    মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গোলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হালিম হাওলাদার, ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. দুলাল প্যাদা, মো. শাহআলম মিয়া, মনির হোসেন গাজী, নাসির উদ্দিন হাওলাদার ও মিসেস লাইজু বেগম প্রমুখ। বক্তব্যে তারা বলেন দলিলমুলে ও বন্ধোবস্ত করে দীর্ঘ ৩৫ বছর ধরে আমরা জমি ভোগদখল করে আসছি।

     

    হঠাৎ করেই একই এলাকার মো. হাসেম চৌকিদারের ছেলে নুর আলম চৌকিদারসহ, মো. শাহীন হাওলাদার ও আবুল হোসেন (ওরফে) ক্ষেতমজুর তার ভূমি দখল সন্ত্রাসী বাহিনী নিয়ে জেএল নং-২৩ মৌজার ৫০-৬০টি খতিয়ানের সুহরী ১ম খন্ড ও ২য় খন্ড এর প্রায় একশ একর জমি দখল করেন। ফলে তাদের সর্বোচ্চ হারিয়ে অসহায় হয়ে পরেন প্রায় ২শতাধিক পরিবার। ভূমি দখল বাহিনী সরকারি বন্ধোবস্ত ও কবলা দলিল কোন কিছুর তোয়াক্কা না করেই প্রকৃত মালিকদের দখলকৃত জমি দখলচ্যুত করেন।

    অন্যদিকে আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন মামলার ও প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে তারা। তাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে জেলা প্রশাসন ও সরকারের কাছে ন্যায় বিচারের দাবী জানান প্রকৃত মালিকগণ ও স্থানীয়রা। তারা আরও জানান ১৯৮৬ ও ১৯৮৭ সন থেকে বন্ধোবস্ত করে প্রতি বছর সরকারি খাজনা দিয়ে আসছি বলে জানান তারা।

    এ ব্যাপারে নুর আলম জিকুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, সে জোড় পূর্বক কারও জমি দখল ও কাউকে হুমকি-ধামকি প্রদান করেন নাই। শুধু মাত্র তার ব্যক্তিগত জমি চাষাবাদ ছাড়া অন্য কারও জমি চাষাবাদ করেন নাই। তার  বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট বলে জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT