• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    পটুয়াখালী জেলার কলাপাড়া থানা হতে ওয়ারেন্টভুক্ত ০২ জন পলাতক আসামী র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক গ্রেফতার।

      প্রতিনিধি ৮ নভেম্বর ২০২০ , ৩:৫০:৩০ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ০৮ নভেম্বর ২০ইং তারিখে পটুয়াখালী জেলার কলাপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০২৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে।

    পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন বাস স্ট্যান্ড এলাকায় পটুয়াখালী জেলার কলাপাড়া থানার জিআর-৩/১৫ এর ওয়ারেন্টভুক্ত ০২(দুই) জন পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল সহকারী পুলিশ সুপার জনাব সন্জয় কুমার সরকার এর নেতৃত্বে আনুমানিক ০৪৫০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০২ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম ১. মোঃ মোশারফ শিকদার(৫৯) , পিতা-মৃত জয়নাল শিকদার এবং ২.রাজিব শিকদার(২৯), পিতা-মোঃ মিজানুর শিকদার, উভয় সাং- পূর্ব রজপাড়া, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী বলে জানায়। গ্রেফতারকৃত আসামীদ্বয় স্বীকার করে যে, সে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার জিআর-৩/১৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার জিআর-৩/১৫ তারিখ ০৮ নভেম্বর ২০২০ তারিখে মূলে হস্তান্তর করা হয়।

    এব্যাপারে পটুয়াখালী জেলার ক্যাম্পের কোম্পানি  কমান্ডার অতিরিক্ত পুলিশ  সুপার মোঃ রবিউল  ইসলাম এর  কাছে  বিষয়টি  জানতে  চাইলে  তিনি  বলেন, আমাদের এ  ধরনের  অভিযান  ভবিষ্যতে  ও অব্যহত থাকবে বলে  তিনি  জানান ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT