• Developed by : BDIX ROOT
  • আমার দেশ

    পত্নীতলায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৪ , ১১:১৯:২৪ প্রিন্ট সংস্করণ

    কাওছার হাবিব:

    বুধবার বিকালে উপজেলার দিবর ইউনিয়নে বাঁকরইল আশ্রয়ন বাধাহার দিঘী খনন করার সময় মূর্তিটি দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে লোকজন মূর্তিটি একনজর দেখার জন্য ছুটে আসে। খবর পেয়ে পত্নীতলা থানার এসআই জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মূর্তিটির ওজন প্রায় ১৩.৩ কেজি। লম্বায় ২ফুট লম্বা। অনুমানিক ১৩ কোটি টাকা মূল্য হবে বলে জানায় পুলিশ। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটি মূতি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT