• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    পত্নীতলায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

      প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৫৭:৩৮ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ

    নওগাঁর পত্নীতলায় প্রাণিসম্পদ প্রদর্শনী, উদ্বোধন সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার । উদ্বোধন শেষে মাঠে ঘুরে ঘুরে অতিথিরা বিভিন্ন প্রাণি প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন।

    সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও রুমানা আফরোজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান ।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ ফকির। জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র আমিনুল হক , সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব, পত্নীতলা ফায়ার স্টেশন ইনচার্জ ওয়্যার হাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ভাটেনারি সার্জন ডা. রাফি ফায়সাল তালুকদার, ডা.আসাদুল আল সাকিব, ডা. শান্তনু মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, সহ স্থানীয় সুধিজন সাংবাদিক ও খামারিরা প্রমূখ ।
    প্রদর্শনীতে ৬০ টি স্টল বসে। ৮ ক্যাটাগরিতে ২৪ জন খামারীকে পুরস্কার বিতরণের চেক প্রদান করা হয়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT