মোঃ শাহআলম-ক্রাইম রিপোর্টার:
নওগাঁর পত্নীতলা উপজেলায় এক ব্যক্তিকে ‘পাগল’ বলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে দুজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিন (৭০) ও ঘোষনগর ইউনিয়নের কৃষ্টরামপুর গ্রামের ফয়জুল ইসলাম (৪৫) ।স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল পাঁচটার দিকে ফয়জুল নালাপুর মোড়ে যান। সেখানে গিয়ে ফয়জুলকে দেখে ‘পাগল’ বলে ডাক দেন আছির উদ্দিন। পাগল বলায় আছির উদ্দিনের ওপর খেপে যান ফয়জুল। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়জুল কুড়াল দিয়ে আছির উদ্দিনের পিঠে কোপ দেন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আছিরকে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.