• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির অপমৃত্যু

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২২ , ৬:২৯:৫৮ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ

    নওগাঁর পত্নীতলায় বৈদ্যুতিক মর্টারের কাজ করতে গিয়ে শর্টসার্কিটে বিদ্যুৎপৃষ্ট হয়ে খাইরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তির অপমৃত্যু হয়েছে। নিহত খাইরুল উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্রামের মৃত নজিম উদ্দীনের ছেলে।নিহতের পরিবার ও হাসপাতাল সুত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে গ্রামের পাশে একটি পুকুরে মটারের কাজ করতে যেয়ে শর্টসার্কিট থেকে বিদ্যুৎপৃষ্ট হয়।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টায় পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আতাবুল ইসলাম তিনি বলেন হাসপালে আসর পূর্বেই তার মৃত্যু হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT