শাকিল হোসেন স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর পত্নীতলায় হাবারু (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) সাড়ে ১০টায় উপজেলার পত্নীতলা বাজার এলাকার ব্রীজ সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধর বাড়ি জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাথান এলাকার মৃত রাজমোহনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, মৃত হাবারু গ্রামের বাড়ি থেকে নজিপুরে ছেলের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গতকাল সন্ধ্যা একটু আগে আবাদপুকুর এলাকায় ভাতিজির বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান। কিন্তু রাতেও সেখানে পৌঁছায় না। সকালে স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরও বলেন, যেখানে তার মরদেহ পাওয়া গেছে সেখানে একটি বড় ড্রেন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়ার ওই দিন পার হতে গিয়ে পড়ে গিয়ে বয়সের কারনে আর উঠতে পারনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এই ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.