• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    পত্নীতলায় ১৯ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে আটক ১

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২২ , ৪:২৭:৩১ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ

    পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার সন্ধ‍্যা সাড়ে সাতটার দিকে র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।আটককৃত হলো-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার খলিফা পাড়া এলাকার মোঃ মোস্তাকিমের ছেলে মোঃ বাদশা (৩২)।

    র‍্যাব জানায়, জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি ৩ একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, নজিপুর বাজার এলাকা থেকে গাঁজার একটি বড় চালান বিক্রি হবে। এই সংবাদের ভিত্তিতে ক‍্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও কমান্ডার মো: আমিনুল ইসলাম এর নেতৃত্বে নওগাঁর পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

    র‍্যাব আরও জানায়, সে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী জেলা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।পরবর্তীতে আসামির বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT