• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    পদ্মা নদীতে নিখোঁজ হওয়া যুবতীর লাশ উদ্ধার

      প্রতিনিধি ১১ জুন ২০২২ , ৯:৫৭:২৯ প্রিন্ট সংস্করণ

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ

    নাটোরের লালপুরে পদ্মা নদীতে বাবার জামা—কাপড় কাঁচতে গিয়ে নিখোঁজ হওয়া আমেনা(২৮)নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে তাঁর স্বজনরা। আজ শনিবার সকাল:৭,৩০মি: এর দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঘাট নামকস্থানে পদ্মা নদীর পানিতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে।সে উপজেলার গৌরীপুর গ্রামের হাসেম মোল্লার মেয়ে,

    গত ৯ জুন সকাল-৯ টার দিকে পদ্মা নদীতে বাবার জামা—কাপড় কাঁচতে গিয়ে নিখোঁজ হয় আমেনা। ঘটনাস্থলে এসে রাজশাহী ও লালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়া গেলে উদ্ধার তৎপরতা সমাপ্ত করে চলে যায়। এমনটি জানিয়েছেন উদ্ধার কাজে সম্পৃক্ত ডুবুরী দলের সদস্যরা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT