প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৫০:০৮ প্রিন্ট সংস্করণ
আজিমুল হাছান-ফেনী জেলা প্রতিনিধি:
পরশুরাম পৌর এলাকার মধ্যেম বেড়া বাড়িয়া গভীর রাতে কবির আহম্মদ মাষ্টারের জিহান নিহান নামের অন টেস্ট সিএনজি ছুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত আনুমানিক তিনটার সময় কবির এর নিজ বাড়ি থেকে সিএনজি ছুরির ঘটনা হয়েছে বলে জানায় তার ভাই প্রবাসী হাফেজ আহম্মদ,তিনি মুঠোফোনে বলেন রাত দুই টা পযন্ত বাড়িতে বড় ভাই কবিরের সাথে কথা হয়,তখন ও সিএনজি ঘরের সামনে ছিল,কিন্তুু তার ভা রাত ৪.৩০ মিনিটের সময় উঠে দেখে ঘরের সামনে তার সিএনজি টা নেই,তখন তিনি চিৎকার করে কান্নাকাটি করলে বাড়ির লোকজন উঠে আসে,কবির বলেন গাড়িটা তিনি দুই বছর আগে অন টেস্ট অবস্থায় ক্রয় করেন,তার গাড়ি তিনি নিজ হাতে চালাতেন বলে জানায়,
আরও তিন চার বছর আগেও তার আরেকটি গাড়ি ছুরি হয়,এবং পরে সেটা কাজির বাগ এরিয়া থেকে উদ্ধার হয়।
তাৎক্ষণিক প্রায় পাগলের মতো ছোটাছুটি করে আশেপাশে গ্রাম সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে,কোন ধরনের সন্ধান না পেয়ে পরশুরাম মডেল থানায় একটি অভিযোগ করেন। এই বিষয়ে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম জানান,গাড়ির মালিক কবির আহম্মদ থানায় অভিযোগ দিয়েছেন,সাথে সাথে আমরা সরজমিনে গিয়েছি,আমরা তদন্ত শুরু করছি, উদ্ধারের চেষ্টা চলছে,পরবর্তীতে সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


















