প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৫ , ১০:৪৭:২৫ প্রিন্ট সংস্করণ
কাজী আজিম-ফেনী জেলা প্রতিনিধি:
পরশুরামে স্বেচ্ছাসেবী সংগঠন “ঐক্যবদ্ধ যুব-তরুণ সংঘ”র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। গতকাল সন্ধায় ৭টায় সংগঠনের দুবলা চাঁদস্থ কার্যালয়ে সংগঠনের কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক শিক্ষা অফিসার জনাব ধন মিয়া মজুমদার। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক জনাব আবু তালেব রিপন। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠেনর সম্মানিত উপদেষ্টা জনাব জসিম উদ্দিন (ভূমি কর্মকর্তা), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জসিম উদ্দিন (২)। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম হোসেন মজুমদার, জয়নাল আবেদীন মজুমদার, ডাঃ মনির আহাম্মদ, তোফায়েল আহম্মেদ, মিজানুর রহমান, কাজী আবদুল গফুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের বর্তমান কার্যকরী পর্ষদের সভাপতি দিদারুল আলম বাপ্পি, সহসভাপতি বাবর, ইউছুপ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুল মুনাফের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।এছাড়াও সংগঠনের নবাগত সদস্য সাইফুল, সোহেল, রনিসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রবাসে অবস্থানরত উপদেষ্টামন্ডলীর সদস্য জনাব সিরাজ উদ্দিন মজুমদার, গোলাম সারওয়ার সাগর, আবু তালেব বাবলু, রেজাউল হক শামীম, ইমাম হোসেন মজনু, রহমত উল্যাহ রবিন, কাজী জাহিদ হাসান রাজুসহ অন্যান্য উপদেষ্টারা অনুষ্ঠান সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এই শীতবস্ত্র পরশুরাম পৌরসভার দুবলাচাঁদ, বাউর খুমা, বাউর পাথর ও খোন্দকিয়া গ্রামের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন জানান, ঐক্যবদ্ধ যুব-তরুণ সংঘ দেশ ও প্রবাসে অবস্থানরত সদস্যদের আর্থিক সহযোগিতায় দীর্ঘ ৯ বছর ধরে এলাকার বিভিন্ন স্তরের মানুষের মাঝে এই ধরনের স্বেচ্ছাসেবী সামাজিক কর্মকাণ্ড করে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের স্বেচ্ছাসেবী সামাজিক কর্মকাণ্ড চালু রাখতে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।


















