প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৪ , ৭:১২:৩৬ প্রিন্ট সংস্করণ
কাজী আজিম-ফেনী জেলা প্রতিনিধি:
পরশুরামে উদীয়মান তরুণ প্রজন্মের যুবকদের খেলাধুলায় এগিয়ে নেওয়ার জন্য এবং কিশোর গ্যাং থেকে নিয়ন্ত্রণ রাখার জন্য ২৯ নভেম্বর পরশুরাম উপজেলা স্পোর্টিং ক্লাবের ঘাটঘর শাখার ৪১ বিশিষ্ট সদস্য নিয়ে শুভ উদ্বোধন করা হয়। পরশুরাম স্পোর্টিং ক্লাবের সহ- সভাপতি জালাল উদ্দীন শাহজালাল এবং পরশুরাম স্পোটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুর রহমান এর সঞ্চালনায় স্পোর্টিং ক্লাব ঘাটঘর শাখার সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেনী কোটের নবনিযুক্ত এপিপি ও স্পোর্টিং ক্লাব এর ব্যবস্থাপক এডভোকেট আব্দুল আলিম মাকসুদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা শামসুল আলম শাকিল,উপদেষ্টা মোস্তফা খোকন,উপদেষ্টা মিসফাকুছ সামাদ রনি,উপদেষ্টা আবুল কালাম,আতাহার হোসেন পাপরুল,উপদেষ্টা কামরুল হাসান বাবু,পরশুরাম স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ শাহিন,সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত এনাম মজুমদার,যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মজুমদার।
এসময় সকল নেতৃবৃন্দরা এলাকার যুবকদের উদ্দেশ্য বলেন সবসময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সময় দেওয়া উচিত,সবসময় মাদক কে না বলে পড়াশোনা আর খেলাধুলা য় মনোযোগ দেওয়ার আহ্বান করেন।
এবং স্পোর্টিং ক্লাবের মাধ্যমে সকল তরুণ যুবকদের সঠিক পথে পরিচালনা করবে বলে আশ্বাস দেন।

















