• Developed by : BDIX ROOT
  • বিনোদন

    পরীমনির নতুন প্রেমের গুঞ্জন!

      প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২১ , ৫:৫১:১৭ প্রিন্ট সংস্করণ

    বিনোদন ডেস্ক :

    আলোচিত চিত্রনায়িকা পরীমনির ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক। এর পর আর পিছনে তাকাতে হয়নি তার। তবে চলতি বছর থেকেই তার কথা সবার মুখে মুখে। সম্প্রতি গুনিন সিনেমায় কাজ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। এই ছবির নায়ক শরীফুল রাজ। তার সঙ্গে পরীমনির এটাই প্রথম কাজ। পর্দার পাশাপাশি বাস্তবেও তাদের দুজনের রসায়ন জমে গেছে বলে জানা গেছে।
    এ নিয়ে এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, শিল্পীর বাইরে আমি একজন প্রেমিকাও। আমি প্রকৃতির প্রেমে পড়ি, লেখার প্রেমে পড়ি, কাজের প্রেমে পড়ি, সিনেমার প্রেমে পড়ি। আমি তো প্রেম ছাড়া বাঁচতেই পারি না। প্রেম আমার অক্সিজেন। তবে বাস্তবে রাজের সঙ্গে রসায়ন জমে ওঠার ব্যাপারে নো কমেন্টস। এতটুকুই বলি, ‘গুনিন’-এ আমি রাবেয়া, রাজ হলো রমিজ।

    এদিকে পরীমনি অভিনীত পরবর্তী সিনেমা ‘প্রীতিলতা’। চট্টগ্রামে এ সিনেমার শুটিং টিম টানা এক মাস অবস্থান করবে। বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে সিনেমাটির শেষ লটের দৃশ্যধারণের কাজ হবে। তবে সাধারণত শুটিংয়ের প্রয়োজনে ৭-১০ দিন বা তারও কম সময় ঢাকার বাইরে থাকলেও এবার ৩০ দিন ঢাকার বাইরে থাকবেন এই অভিনেত্রী।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT