• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    পলাশবাড়ীতে ব‌্যাটারীর শর্ট সা‌র্কি‌টে যাত্রীবাহী বাসে আগুন, আধাঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে

      প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৩ , ৯:৪১:৪৭ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-গাইবান্ধা প্রতিনিধি:

    গাইবান্ধা গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে ব‌্যাটারীর শর্ট সা‌র্কি‌টে আকস্মিক আগুনে ঘটনা ঘটেছে। আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১১ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও গাড়ির যাত্রীরা জানান, নীলফামারীর ডোমার থেকে দোয়েল এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তাৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তারা আধাঘণ্টা টেষ্টা চালিয়ে আগুন নিয়ন্তণে আনে এসময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

    পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো: সাজ্জাদ হোসেন জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় বড় ধরনের দুর্ঘটনার হাত থাকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এতে কোন যাত্রী গুরুতর আহত হয়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT