• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    পলাশবাড়ীতে সোনালিকা ডে-উপলক্ষে বার্ষিক সার্ভিস

      প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ১০:১৪:০৩ প্রিন্ট সংস্করণ

    পলাশবাড়ীতে সোনালিকা ডে-উপলক্ষে বার্ষিক সার্ভিস

    সাগর আহম্মেদ-গাইবান্ধা প্রতিনিধি:

    বাংলাদেশের মাটি সোনালিকার ঘাঁটি,কৃষকের ডক্টর সোনালিকা ট্রাক্টর এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে এসিআই কোম্পানির আয়োজনে সোনালীকা ডে -২০২৩ উপলক্ষে বার্ষিক সার্ভিসিং ও মতবিনিময় সভা শনিবার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়া পাকুর নামক স্থানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ট্রাক্টর চালক ও মালিকদের চেকআপ করানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে একটি চেক আপ বুথ খোলাহয়। অন্যান্য বুথগুলির মাঝে রয়েছে, পার্টস প্রদর্শনী, রেজিস্ট্রেশন বুথ, ট্রাক্টর এক্সচেঞ্জ বুথ,সহ ছয়টি স্টল বসানো হয়।

    এছাড়াও নতুন ট্রাক্টর বিক্রয় অনুসন্ধান বুথ,বসানো হয়। দিন ব্যাপী কোম্পানির মেকানিক ও ইঞ্জিনিয়ার দ্বারা ৮০ ট্রাক্টর বিনামূল্যের সার্ভিসিং করা হয়। এছাড়াও ট্রাক্টর বুকিং দিলে আকর্ষণীয় অফার হিসেবে একটি স্মার্ট ফোন বিনামূল্যে প্রদান করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার সিনিয়র টেরিটরি ম্যানেজার রফিকুল করিম। সভায় এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকার এ সি আই মোটরসের ক্রেডিট ম্যানেজমেন্ট এর সিনিয়র অফিসার ফারহাদ হোসেন রনি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

    রংপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ইঞ্জিনিয়ার নরেন্দ্রনাথ রায়, স্থানীয় ডিলার পরিবেশক ওয়াহেদুজ্জামান সরকার। সমগ্র অনুষ্ঠান টি সন্ঞ্চালনা করেন টেরিটরি ম্যানেজার ইঞ্জিনিয়ার সনজিত চন্দ্র শীল। সবশেষে চালক ও মালিকদের মাঝে বিনোদনের জন্য বেলুন ফাটানো ঝুড়িতে বল নিক্ষেপ মোরগ লড়াই খেলা সহ নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT