• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    পলাশবাড়ীতে স্বামীর মৃত্যুর ২ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

      প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৩ , ১০:৪৫:৩৯ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-গাইবান্ধা প্রতিনিধি:

    গাইবান্ধার পলাশবাড়ীতে নুরুল ইসলাম (৬৫) নামের এক কৃষক হার্ট অ্যাটাকে মৃত্যুর ২ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

    জানা যায়,পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে তিন সন্তানের জনক নুরুল ইসলাম (৬৫) নামের এক কৃষক অসুস্থজনিত (হার্ট অ্যাটাক) কারণে নিজ বসতবাড়িতে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যু মেনে নিতে না পেরে ২ ঘন্টা পর তার স্ত্রী জোসনা বেগম (৫০) ও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    স্থানীয়রা জানায়, রাতে খাবার শেষে নুরুল ইসলাম সুস্থ স্বাভাবিক অবস্থায় ঘুমিয়ে পড়েন এবং সকাল আটটার দিকে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর ২ ঘন্টার ব্যবধানে তার স্ত্রীও মারা যায়। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করেন, হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT