• Developed by : BDIX ROOT
  • শিক্ষা

    পলাশে ৩৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট উপকরণ বিতরণ।

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৪৬:৫৩ প্রিন্ট সংস্করণ

    মো:আজিজুল হক-নরসিংদী প্রতিনিধি:

    নরসিংদীর পলাশ উপজেলায় ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট উপকরণ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের হাতে এসব তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী।

    এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা বন কর্মকর্তা মোঃ আমিরুল হাসান ও একাডেমিক সুপারভাইজার নাসরিন হক প্রমুখ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT