• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    পাথরঘাটায় মাকে নিয়ে আবেগময় স্টাটাস! ৩০ মিনিট পরেই যুবকের মৃত্যু

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২২ , ৬:২৯:৩১ প্রিন্ট সংস্করণ

    ইব্রাহীম খলীল-পাথরঘাটা প্রতিনিধি:

    বিশ্বব্যাপি আলোচিত সোশ্যাল মিডিয়া ফেসবুকে মাকে নিয়ে আবেগময় স্ট্যাটাস দেয়ার আধা ঘণ্টা পরই এক যুবকের মৃত্যু হয়। সোমবার (৩১ জানুয়ারি) বেলা তিনটার দিকে ঢাকার কোনাবাড়ি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এ যুবক। জানা যায়, মৃত এ যুবকের নাম মোজাহিদুল আলম সজিব। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।
    মোজাহিদুল আলম সজিবের স্বজনদের কাছ থেকে জানা যায়,

    সজিব ঢাকার গাজীপুর এলাকায় ইসলাম গ্রুপের ইসলাম গার্মেন্টস (ইউনিট ২) মার্চেন্ট এজিএম পদে কর্মরত ছিলেন। ইসলাম গার্মেন্টস (ইউনিট ২) এর ফ্যাশন ডিজাইনার ফয়সাল আহমেদ জানান, তার ডেস্কে কাজ করার এক পর্যায়ে বেলা তিনটার দিকে ওয়াসরুমে গিয়ে হাতমুখ ধুয়ে আবার তার ডেস্কে বসেন। এসময় তিনি চেয়ার থেকে পড়ে গেলে অন্য সহকর্মীদের সহায়তায় অফিসের মধ্যেই নামাজের স্থানে নিয়ে শোয়ানো হয়। অবস্থা খারাপের দিকে গেলে স্থানীয় কোনাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আজ পহেলা ফেব্রুয়ারি জোহর নামাজ বাদ পাথরঘাটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    সজীব তার ফেসবুক পোস্টে মাকে নিয়ে লেখেন, দ্বিমত থাকতেই পারে কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি, ইনকাম যতো কষ্টেরই হোক না কেন, তবে নিজের বাবা-মায়ের মুখে খাবার তুলে দেয়া, বাবা-মায়ের দেখাশোনা করার দায়িত্ব শুধুমাত্র অনেক বেশি সৌভাগ্যবানেরাই নিতে পারে। নিজের বাবা-মা কে সম্মান করুন, শ্রদ্ধা করুন ভালোবাসুন। বাবা-মা যে কি জিনিস তা যাদের বাবা-মা নেই তাদের কাছে জিজ্ঞাসা করুন, তাদের থেকে ভালো উত্তর আর কেউই দিতে পারবে না।এমন স্টাটাসের ৩০ মিনিট পরেই হঠাৎ মৃত্যুর খবর শুনে এলাকায় লোকজনদের মধ্যে দুঃখের ক্ষোভ বইছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT