• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    পাথরঘাটায় ১ হাজার ৩ পিচ ইয়াবাসহ আটক-১

      প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২২ , ১০:৩১:০২ প্রিন্ট সংস্করণ

    পাথরঘাটা প্রতিনিধি:

    বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে এক হাজার ৩ পিস ইয়াবা সহ এক মাদক সম্রাট কে আটক করেছে কোস্টগার্ড। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৪ টার দিকে অভিযান চালিয়ে রুস্তম (৫০) নামে একজনকে আটক করা হয়।কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেঃ এইচ এম. এম হারুন-অর-রশীদ সংবাদ সম্মেলনে জানান,

    নিয়মিত অভিযান অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন বিষখালী নদীতে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রলার তল্লাশি করে ১০০৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় ত্রিসুলসহ ইয়াবা ব্যবসায়ী রুস্তম (৫০) কে গ্রেফতার করে।তিনি আরও জানান, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ব্যাবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT