নিউজ ডেস্কঃ
পাবনার ঈশ্বরদীতে শারমীন শিলা (৩২) নামে এক গৃহবধূকে কু`পিয়ে হ`ত্যা করেছে এক যুবক। এ ঘট`নায় আ`হত হয়েছেন গৃহবধূর স্বামী। ঘটনার পরপর আ`হত হা`মলাকারীকে আ`টক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমীন শিলা ওই গ্রামের রানাউর রহমানের স্ত্রী।
আ`টক অভিযুক্ত সুমন আলী (৩০) একউ উপজেলার সরাইকান্দি গ্রামের আজগর আলীর ছেলে।ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, তিনতলা বাড়ির তৃতীয়তলায় থাকতেন তারা। গৃহবধূ শারমীন শিলা সাংসারিক কাজ করছিলেন। স্বামী ঘুমিয়ে ছিলেন। তার শ্বশুড়-শ্বাশুড়ী হাঁটতে বের হয়েছিলেন। বাড়ির প্রধান দরজা খেলা ছিল।
এ সময় অভিযুক্ত সুমন বাড়িতে ঢুকে গৃহবধূ শারমীনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপাতে থাকে। চিৎকারে স্বামী রানাউর রহমান স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে হা`মলাকারী। তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে হা`মলাকারী সুমনকে তিনতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন রানাউর রহমান। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ।খবর পেয়ে পু`লিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমনকে আটক ও গৃ`হবধূর মরদেহ উদ্ধার করে।
আ`হত স্বামী রানাউর রহমানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আহত অভিযুক্ত সুমনকে পুলিশি পাহাড়ায় ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, হ`ত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব কোনো শত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তারপরও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.