প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ৪:২৭:২৬ প্রিন্ট সংস্করণ
মো আবুবকর মিল্টন-পটুয়াখালী:
অরুনা হুলিয়া’ নামের মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপপন বন্দর থেকে ৩৭ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের ইনার অ্যাংকরে নোঙর করেছে। জাহাজটির দৈর্ঘ্য ১৮৮ মিটার ও প্রস্থ ৩৩ মিটার ও ১০ দশমিক ২ মিটার গভীরতার বিদেশি জাহাজ।
পায়রা বন্দরের মিডিয়া ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে সংবাদিক দের জানান, এটাই প্রথম পায়রা বন্দরের ইনার এ্যাংকরে ভিড়ল ১০ দশমিক ২ মিটার গভীরতার বড় জাহাজ। তবে এর আগে পায়রা বন্দরের আউটারে ১৩ মিটার গভীরতার জাহাজ এসেছে।
এবং আগামী সপ্তাহে ৬০ হাজার মেট্রিক টন কয়লা বোঝাই মদিনা গ্রুপের একটি বড় জাহাজ পায়রা বন্দরে আসবে বলেও তিনি জানান।
এদিকে সরাসরি মাদার ভ্যাসেল থেকে কয়লা খালাস সম্ভব হওয়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা পরিবহনের ব্যয় কমবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।
আর এ পর্যন্ত এ বন্দরে তিন শতাধিক বিদেশি জাহাজ পণ্য খালাস করেছে বলেও জানান বন্দর সংশ্লিষ্টরা।


















