• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    ফতুল্লায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২১ , ৬:১১:৪৯ প্রিন্ট সংস্করণ

    ফতুল্লায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন ফতুল্লায় ভাগ্নের দুধ কেনা নিয়ে ঝগড়ায় দুলাভাইয়ের ছু‌রিকাঘাতে খুন হয়েছে শ্যালক ।‌ নিহতের নাম সুমন (২২)। ঘাতক দুলাভাই হা‌বিবুল্লাহকে আটক ক‌রা হয়েছে।

    বৃহস্প‌তিবার(৭ জানুয়ারী) রাত সা‌ড়ে ১১টায় ফতুল্লার মুস‌লিম নগ‌র নয়াবাজার এলাকায় এ হত্যাকান্ড সংঘটিত হয়।নিহত সুমন (২৭) কিশোরগঞ্জ জেলার রশিদাবাদ গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। অপরদিকে আটক হাবিবুল্লাহ একই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।

    নিহতের বোন হোসনেরা জানান, ৩ বছর আগে হাবিবুল্লাহর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী ঠিক মতো কাজ করে না। ৫ মাস আগে একটি ছেলে সন্তান তাদের সংসারে জন্ম নেয়।

    তিনি আরো জানান, প্রায় এক মাস ধরে শিশু পুত্রের দুধ কিনে দেয় না তার স্বামী । এ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তার বাসায় সুমনের সঙ্গে তার স্বামীর তর্ক হয়। এক পর্যায়ে সুমন বাড়ির সামনে রাস্তায় দাড়ালে হাবিবুল্লাহ পিছন থেকে গিয়ে পরপর কয়েকটি ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজন হাবিবুল্লাহকে আটক করে।

    ঘটনার সত্যতা নি‌শ্চিত করে‌ ফতুল্লা মডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মো. আসলাম হোসেন জানান, হা‌বিবুল্লাহ ইট বালু টানার কাজ করেন। ৭ জানুয়ারী রাতে বাচ্চার দুধ কেনা নিয়ে শ‌্যালকের সা‌থে দুলাভাই হা‌বিবুল্লাহর ঝগড়া হয়। এক পর্যায়ে দুলাভাই শ‌্যালক সুমনকে ছু‌রিকাঘাত করে।

    পরে জখম অবস্থায় তাকে উদ্ধার করে ভি‌ক্টো‌রিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১২ টার দিকে সুমনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চি‌কিৎসক ।ময়না তদন্তের জন্য সুমনের লাশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুলাভাই হা‌বিবুল্লাহকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে বলে জানান ওসি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT