মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনের স্ত্রী লিমা খানমকে (৩৬) ফেনসিডিলসহ গ্রেফতার করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে লোহাগড়া পৌর এলাকায় মদিনাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন।নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার লিমা নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের স্ত্রী। মো.আব্দুস সালাম জানান, গোপন সংবাদ পেয়ে লোহাগড়ার পৌর এলাকার মদিনা পাড়ায় আবদুল্লাহ আল মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার স্ত্রী লিমা খানমকে ২৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
তবে তার স্বামী আবদুল্লাহ আল মামুন (৪৯) পলাতক রয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানায় ওই দুজনের নামে মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.