• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    বকশীগঞ্জে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি গ্রেফতার-১

      প্রতিনিধি ২ নভেম্বর ২০২০ , ৯:৫৬:২৩ প্রিন্ট সংস্করণ

    অসাদ-বকশীগঞ্জ(জামালপুর)-সংবাদদাতাঃ

    বকশীগঞ্জে এক স্কুল ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মিজানুর রহমান মিজান নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে ।

    পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেষেরচর বড়ইতাড়ী গ্রামের স্কুল ছাত্রী ঘর থেকে বাইরে বের হয়।  তখন একই গ্রামের বাসিন্দা  প্রতিবেশী মিজানুর রহমান(২২) স্কুল ছাত্রীকে জোড়পূর্বক ধরে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

    ধস্তাধস্তির একপর্যায়ে স্কুল ছাত্রীর ডাকচিৎকারে প্রতিবেশী ও পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর আসামীকে গ্রেফতার করা  হয়েছে ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT