শাহনেওয়াজ শাহ্ব্রা-হ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল (২৯ জানুয়ারি ২০২২) রাতে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এ্যাড. লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক তুহিন ভাই এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের গ্রন্হনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ,কে,নূর জাবেদ মাহমুদ। উক্ত খেলায় অংশগ্রহণ করে অল টাইম মাস্তি ক্লাব ও কাজীপাড়া প্রিমিয়ার লীগ।উক্ত খেলায় বিজয়ী দল অল টাইম মাস্তি ক্লাব এবং রানার্স আপ হয়েছে কাজীপাড়া প্রিমিয়ার লীগ (KPL)।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.