• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    বদরগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৫ , ১২:৩১:০০ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-নিজস্ব প্রতিবেদকঃ

    রংপুরের বদরগন্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে জরিমানা করা হয়। মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫ ইং পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও বদরগঞ্জ উপজেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ঘাটাবিল বটতলা এলাকায় অবস্থিত মেসার্স এস বি বি ব্রিকস ও মেসার্স জি বি এল ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে মেসার্স এস বি বি ইটভাটার মালিককে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও মেসার্স জি বি এল ইটভাটার মালিককে ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং কাঁচা ইট ধ্বংস করাসহ ইটভাটায় অনুমোদন ব্যতিত মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। সহকারী কমিশনার (ভূমি), বদরগঞ্জ ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ মলিহা খানম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান। উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। বদরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT