প্রতিনিধি ১১ আগস্ট ২০২০ , ১১:৫৩:৫৪ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ১২ বছরের এক বহুমাত্রিক প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। সে আক্কেলপুর প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। শিক্ষার্থী মালিহা গন্ধর্বপুর গ্রামের মোঃ হাসানুর রহমানের মেয়ে।
ধর্ষক মোঃ আব্দুর রাজ্জাক (৫০) উপজেলার একই গ্রামের মৃত খেজমত আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুর আনুমানিক ১২ টায় চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে আসামী আব্দুর রাজ্জাক প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীকে নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটির মুখ, হাত চেপে ধরে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি কান্নাকাটি করলে আসামী আব্দুর রাজ্জাক পালিয়ে যায়।
সেই প্রতিবন্ধী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আজ সোমবার (১০ আগস্ট) থানায় মামলা করলে পুলিশ আসামী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী আব্দুর রাজ্জাককে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছ












