• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    বরগুনা জেলার আমতলী থানায় র‍্যাব-৮ ও ভোক্তা অধিকার সংরক্ষন যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতে ১৮ হাজার টাকা জরিমানা। 

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২০ , ১২:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ

     

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা এর যৌথ উদ্যোগে অদ্য ২৪ সেপ্টেম্বর ২০ইং তারিখ দুপুর আনুমানিক ১.০০ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলী থানার মহিষকাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ পন্য রাখা।

    , বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখার  অপরাধে, ১। মেসার্স সাঈদ ট্রেডার্স এর মালিক মোঃ শাহিন প্যাদা (৩২), পিতা-মোঃ শাহজাহান প্যাদা, সাং-উত্তর হলুদিয়া, থানা-আমতলী, জেলা-পটুয়াখালীকে ৭ হাজার টাকা,২। মেসার্স মনির মেডিকাল হল এর মালিক মোঃ মনিরুল ইসলাম (৪৫), পিতা-মৃত শ্বরুপ আলী খান, সাং-কালীবাড়ি, থানা-আমতলী, জেলা-পটুয়াখালীকে ৬ হাজার টাকা, এবং ৩। মেসার্স খলিফা মেডিকাল হল এর মালিক মোঃ আঃ রব খলিফা (৭০), পিতা-মৃত ফয়েজ উদ্দিন খলিফা, সাং-শাখারিয়া, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৫ হাজার  টাকা সহ সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

    এবিষয় র‍্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান বলেন, প্রতিনিয়ত আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT