• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    বরিশালে বাস ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ৮:৩৭:০৬ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    ঢাকা বরিশাল সড়কে ছয়মাইল মল্লিক বাড়ির সামনে যাত্রীবাহীবাস ও ট্রলির সংঘর্ষে ৩ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা। আজ ১৫ জুলাই শনিবার উক্ত ঘটনা ঘটে। এ সম্পর্কে বিকেল সোয়া চারটায় বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন।আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহতরা হলেন, বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজমাতা কলসগ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), বাবুগঞ্জের পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও বাবুগঞ্জের উওর রহমতপুর এলাকার সিনবাদ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT