আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বরিশাল মহানগরের মানবাধিকার কমিশন সম্মেলন ২০২৩ উদ্ভোদন হয়েছে।
আজ ২১ জানুয়ারী শনিবার সকাল ১০টার সময় বরিশাল শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার সম্মেলন আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ মাহমুদুল হক খান মামুন।এ সময় অতিথিরা তাদের বক্তব্যে মনবাধিকা রক্ষায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার সভাপতি মোঃআবু মাসুম ফয়সাল।এতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গভর্নর মোঃ আক্তারুজ্জামান বাবুল, সিনিয়র ডেপুটি গভর্নর ডাঃ মোঃ আনোয়ার ফরাজী ইমন, ডেপুটি গভর্নর মোঃ মোস্তাক আহমেদ ভূঁইয়া, ডেপুটি গভর্নর কাজী মোঃ আল-মামুন, ডেপুটি গভর্নর সৈয়দ মোঃ আজমুল হক, ডেপুটি গভর্নর মোঃ গোলাম কিবরিয়া মোল্লা সহ প্রমুখ
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.