• Developed by : BDIX ROOT
  • বরিশাল বিভাগ

    বরিশাল সিটিতে আওয়ামী লীগের প্রার্থীর সাথে ছাত্র লীগ কর্মীদের মতবিনিময় সভা

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ১১:২২:৫২ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাংলআওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন) সাথে বরিশালের সাবেক এবং বর্তমান ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

    আজ ২৯ এপ্রিল শনিবার বিকাল বেলা উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। আবুল খায়ের আব্দুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের নমিনেশন পাওয়ার পরে একটা গুঞ্জন ছিলো যে আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশে পাবে কি না।

    অবশেষে সকল গুঞ্জন কে পিছনে ফেলে দলের মনোনয়ন কে সম্মান জানিয়ে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠন ইতিমধ্যেই আবুল খায়ের আব্দুল্লাহর সাথে নির্বাচনী আলাপ আলোচনা সহ সভা সমাবেশে আনুষ্ঠানিক ভাবে শুরু করে দিয়েছে।

    তার ধারাবাহিকতায় আজ আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর সাথে বরিশালের সাবেক এবং বর্তমান ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT