• Developed by : BDIX ROOT
  • রাজনীতি

    বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠন সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক-শেখ ওয়ালী আসিফ ইনান

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ৫:০৪:৩৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ ইব্রাহীম মাহমুদ-ঢাকা:

    ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালি আসিফ ইনান। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তাদের নাম ঘোষণা করা হয়। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হলো।

    এর আগে ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। কিন্তু সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন ২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন এবং সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত।

    ঢাকা মহানগ উত্তর
    সভাপতি-রিয়াজ মাহ্মুদ
    সাধারণ সম্পাদক-সাগর আহমেদ

    ঢাকা মহানগর দক্ষিন
    সভাপতি-রাজিবুল ইসলাম
    সাধারণ সম্পাদক-সজল কুন্ড

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT