মো: আবুবকর মিল্টন:
পটুয়াখালীর বাউফলে চার রাউন্ড গুলি ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ইসমাইল গাজীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।রবিবার ভোরে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল কেশবপুর গ্রামের মৃত সায়েদ আলী গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি, ৪ টি বল্লম, ৪ টি পাইপ, ৩ টি দেশীয় রান্দা, ২ টি চাকু, ১ টি ড্্রিল মেশিন, ৬ টি রেইঞ্জ, ১টি প্লাস এবং লোহা সাদৃশ বেশ কিছু ডাকাতি সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব অস্ত্র নিয়ে তিনি ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলো বলে জানায় পুলিশ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, ইসমাইলের নামে বাউফলসহ দেশেরে বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.