• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    বাউফলে বজ্রপাতে একজনের মৃত্যু

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৩ , ৫:৫৫:০৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মহসিন মীর-বাউফল (পটয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে মোতালেব ব্যাপারী (৬০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ দুপুর অড়াইটার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়।
    স্থানীয় ও পরিবারের সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে বের হন মোতালেব। তেঁতুলিয়া নদীর নিমদি ও নিজ তাতেরকাঠি এলাকার মাঝখানে জাল ফেলে বসে ছিলেন তিনি।

    দুপুর সোয়া ২টার দিকে পচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বেলা অড়াইটার দিকে একটি বজ্রপাত তার উপর আছড়ে পরে। এতে ঘটনাস্থালেই মারা জান তিনি। পরে অপর জেলে নৌকার লোকজন গিয়ে তাকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
    এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন দুঃখ প্রকাশ করে বলেন, বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সকলের উচিৎ নিরাপদ আশ্রয়ে অবস্থান করা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT