• Developed by : BDIX ROOT
  • বরিশাল বিভাগ

    বাউফলে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

      প্রতিনিধি ৫ জুন ২০২২ , ৫:৪১:০৩ প্রিন্ট সংস্করণ

    মো আবুবকর মিল্টন-বাউফল পটুয়াখালী:

    পটুয়াখালী বাউফলের বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম খানকে (৪০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এঘটনা ঘটেছে। আশংকাজনক অবস্থায় রেজাউল করিমকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঘটনার দিন রেজাউল করিম বাড়ি ফেরার পথে দক্ষিণ রাজনগর লাল খানের বাড়ির সামনের সড়কের উপর ৫-৬ জন চিহ্নিত সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

    এলাকার লোকজন তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকেও তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। বাউফল থানার ওসি আল মামুন বলেন,’ রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT