মোঃ মহসিন মীর-বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অজ্ঞাত ব্যাক্তির ছুরিকাঘাতে ছিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্্েরণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গত রবিবার (৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাদবর বাজার সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মো. রিফাত মাতব্বর (১৬) কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. শাহআলম মাতব্বরের ছেলে। জানা গেছে, আহত শিক্ষার্থী রিফাত আপন বড় ভাইয়ের কিছু কাগজ-পত্র ফটোকপি করতে বাসা থেকে রাজাপুর বাজারে উদ্দেশ্যে রওয়ানা হয়ে মাদবার বাজার সংলগ্ন একটি নির্জণ যায়গায় পৌঁছলে অজ্ঞাত ব্যক্তিরা রিফাতের উপর হামলা করে হত্যা চেষ্টা চালায়।
এসময় এলোপাথারিভাবে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পরে থাকাতে দেখে পরিবারের লোকদের খবর দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শিক্ষার্থী মো. রিফাত মাতব্বরের গলায় ছুরিকাঘাত করায় সে কথা বলতে পারছেন না। তবে সে প্রশ্নের জবাবে মাথা নেড়ে নিশ্চিত করেছেন একটি সঙ্গবদ্ধ কিশোর গ্যাং এই ঘটনা ঘটিয়েছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. শোয়েব মাহমুদ জানান, তার গলায় হাতে ও মুখে ধাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে। তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.