বাউফলে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর নিজ ঘর থেকে তাসলিমা (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রাম থেকে পুলিশ তাসলিমার লাশ উদ্ধার করে।
নিহত তাসলিমা ওই গ্রামের দিনমজুর রাসেল মৃধার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী রাসেল মৃধা পলাতক রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইটভাটার শ্রমিক রাসেল মৃধার সঙ্গে তার প্রথম স্ত্রীর বিচ্ছেদ হয়। পরে তিনি তাসলিমাকে বিয়ে করেন।
তাদের সংসারে এক সন্তান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাসলিমার সঙ্গে তার শাশুড়ি ও স্বামীর ঝগড়া হয়। পরে নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাসলিমার লাশ উদ্ধার করা হয়। বাউফল থানার ওসি আল মামুন বলেন, তাসলিমার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তাসলিমা আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.