নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবা স্বপ্ন ভেস্তে যাচ্ছে বলেই বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন। কোন দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধুকন্যা মাথানত করেন না। বরং বিএনপির রাজনীতিই চলছে অদৃশ্য সুতার টানে।রবিবার রাজধানীর সংসদ ভবন এলাকায় তার সরকারী বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংকালে ওবায়দুল কাদের আরও বলেন।
সরকারের উন্নয়ন কর্মকান্ড, অগ্রগতি এবং দেশ এগিয়ে যাওয়ার কোন চিত্র বিএনপি দেখতে পায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মেরুদন্ড শক্ত, কারণ সরকারের সঙ্গে দেশের জনগণ রয়েছে।‘দেশ এক অদৃশ্য শক্তি চালাচ্ছে, এ শক্তি বিএনপির ওপর খবরদারি করছে’-বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির ওপর অমানিশার ছায়া ফেলেছে।
বর্তমানে দেশের মানুষ নির্ভয়ে এবং স্থিতিশীল পরিবেশে নিজ নিজ কর্মকান্ড এগিয়ে নিচ্ছে।‘দেশে আতঙ্ক ও নির্মম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের এমন অভিযোগ ভিত্তিহীন। বর্তমান সরকার কোন দলের ওপর খবরদারি করে না, বরং সরকার পরিচালনাকে পবিত্র দায়িত্ব মনে করে। আসলে বিএনপি নেতাদের এমন অভিযোগ চিরাচরিত ও কাল্পনিক।
সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার আগে তাদের নিজেদের শাসনকালের কথা মনে করা উচিতবিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ধীরে ফখরুল ইসলাম সাহেব ধীরে, রেগে গেলেন তো হেরে গেলেন। বিএনপি মহাসচিব গোস্বা করে ফেলেছেন, তিনি ক্ষোভের বশবর্তী হয়ে সরকারের বিরুদ্ধে কিছু শব্দমালার বিস্ফোরণ ঘটিয়েছেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.