• Developed by : BDIX ROOT
  • রাজনীতি

    বিএনপি আবারও নতুন ষড়যন্ত্রে মেতেছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান

      প্রতিনিধি ৯ মার্চ ২০২৪ , ৪:৪৫:৩১ প্রিন্ট সংস্করণ

    কাওছার হাবিব-পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

    বিএনপি আবারও নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে । দেশে বিদেশে বিএনপি তাদের ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বাবলু।
    শনিবার (৯ মার্চ) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পাবলিক মাঠে আওয়ামী লীগের আয়োজনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী আরও বলেন, সরকারের নানা উন্নয়নমূখী পরিকল্পনায় সাধারণ জনগণ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। তাই সর্বস্তরের জনগণকে এর সুবিধাভোগে বহুমুখী পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলছে।

    এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম বেন্টু, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT