ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদ্রসা সংলগ্ন কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদুল হক বাবুল (১৪) মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) উপজেলার হরষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক বাবুল নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকার সাজু মুন্সির ছেলে। জানা গেছে, পাঁচগাও হাফিজুল উলুম মাদারাসার আবাসিক ছাত্র এমদাদুল হক বাবু (১৪) মাদারাসার পার্শ্ববর্তী আব্দুর রশিদের বাড়িতে কাঁঠাল পাড়তে গিয়ে কাঁঠাল গাছের পাশে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।
তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মাদারাসার কর্তৃপক্ষ পুলিশকে অবহিত না করে তড়িঘরি করে নিহতের বাড়িতে লাশ পৌঁছে দেয়। এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদারাসার লোকজন কাউকে অবহিত না করে লাশ নিহতের বাড়িতে পৌঁছে দেয়। এলাকার লোকজন থেকে খবর পেয়ে মাদারাসার কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.