• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    বিদ্যুতপৃষ্টে আড়াই বছরের শিশুর মৃত্যু!

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২২ , ৪:০২:১৪ প্রিন্ট সংস্করণ

    নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুতপৃষ্ঠ হয়ে আদিল হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট) সকালে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের যোগিপাড়া গ্রামে এই বেদনাদায়ক ঘটনা ঘটে। মৃত আদিল ওই গ্রামের আলিফ হোসেনের ছেলে। মৃত আদিলের মা জানায়, আদিল অনেক সকালে ঘুম থেকে উঠে সে বাড়ির বাহিরের আঙিনায় খেলছিল।

    সেখান থেকে সে বাড়ির পাশে তার বড় চাচার বাড়িতে গিয়ে ঘরের বারান্দায় থাকা চার্জার গাড়ি (ইজিবাইক) এর তারে হাত দিলে বিদ্যুতপৃষ্ঠ হয়। পরে পরিবারের লোকজন টের পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু আদিলের এমন অকাল মৃত্যুতে ঐ গ্রামজুরে শকের ছায়া নেমে এসেছে।স্থানীয় ইউপি সদস্য মোঃআব্দুল্লাহ এর সত্যতা নিশ্চিত করেছেন।

    বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, বাগাতিপাড়া উপজেলার যোগিপাড়া গ্রামে আদিল নামে আড়াই বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে এবং এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকয় শিশুটির লাশ দাফন করতে বলা হয়েছে।আজ শুক্রবার দুপুরেই মৃত আদিলের দাফন সম্পূর্ন হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT