মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদ্যুৎ পৃষ্ঠে বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আকর আলী আন্তু মৃত্যু বরণ করেছে। সোমবার আছরের আযানের পূর্বে ৩নং ওয়ার্ডের শিবরামপুর জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সিত্রে জানা যায়, মসজিদে বিদ্যুৎ থাকায় তারে হাত দিয়ে বিদ্যুৎ দেখতে গেলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাড়ৈখালী বাজারে নিয়ে আসলে স্থানীয় ডাক্তার পরামর্শে তাকে ঢাকা নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। তিনি বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আকর আলী আন্তু শিবরামপুর গ্রামের মৃত ইদ্রিসের ছেলে। তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। পূর্বে আরও দুই মেয়াদে ১৪ বছর মেম্বারের দায়িত্ব পালন করেন এবং তৃতীয় মেয়াদে দায়িত্বরত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.