• Developed by : BDIX ROOT
  • খেলা

    বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের, দলে রুবেল

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২১ , ৪:২৯:২৯ প্রিন্ট সংস্করণ

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই পেসার।
    তার বদলি হিসেবে রুবেল হোসেনকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি লাগে।

    ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুবেলকে বদলি নেওয়ার অনুমোদন দিয়েছে টেকনিক্যাল কমিটি।পিঠের চোটের কারণে খেলার অবস্থা না থাকায় সাইফউদ্দিনের বদলি হিসেবে রুবেল হোসেনকে দলে নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে আএবদন করেছিল বাংলাদেশ।

    আবেদন মঞ্জুর করে রুবেলকে দলে নেওয়ার অনুমতি দিয়েছে কমিটি।সাইফউদ্দিনের চোটের ধরন পর্যবেক্ষণ করে তাকে আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছে মেডিক্যাল টিম। চোট সারাতে সাইফউদ্দিন ফিরে আসবেন দেশে।সূত্রঃকলেরকন্ঠ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT