• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    বিশ্বনাথে মঙ্গলগিরি প্রাথমিক বিদ্যালয়’র তালা ভেঙ্গে চুরি

      প্রতিনিধি ২৭ মে ২০২১ , ২:১৬:২৭ প্রিন্ট সংস্করণ

     

    সিলেটের বিশ্বনাথ উপজেলার মঙ্গলগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়’র তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।গতকাল বুধবার ২৬ মে রাতে স্হানীয় উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এই বিদ্যালয় চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।বিদ্যালয়’র প্রধান শিক্ষক বাদল রায় বলেন চুর তালা ভেঙ্গে ক্লাস রুমের ভিতরে থাকা দুটি ফেইন, দুটি সেলফ ও ২০ গজ কার্পেট চুরি করে নিয়ে যায়।

    তিনি বিগত ২৪ মে মঙ্গলবার বিদ্যালয়ের কাজ সেরে বন্ধ করে যাবার সময় ফেইন, সেলফ ও ২০ গজ কার্পেট ছিল বলে অভিমত ব্যক্ত করেন। এবং আজ বৃহস্পতিবার ২৭ মে সকালে বিদ্যালয়ে গিয়ে তালা ভাঙ্গা দেখে স্হানীয় জন প্রতিনিধি মো: নুরুজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মো: আবেদুর রহমান আসকির, সদস্য মো: রেজ্জাদ মিয়া, মুহিবুর রহমান মবুকে বিষয় অবগত করলে তারা সেখানে উপস্হিত হয়ে এর সত্যতা নিশ্চিত করেন।এবং বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহি উদ্দিন ও সহকারী শিক্ষা কর্মকর্তা সুহেল রানাকে অবহিত করা হয়।এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন কমিটির সকল সদস্যকে নিয়ে সিদ্ধান্ত করে পরবর্তীতে আইনি প্রদক্ষেপ নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT