বিশ্বনাথ খাজাঞ্চীতে মালিকা খাঁনম মাদরাসায় বই উৎসব সম্পন্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চী গাঁও মালিকা খাঁনম মাদরাসায় বই উৎস পালন করা হয়েছে।মঙ্গলবার ১২ জানুয়ারী সকাল ১১ ঘটিকার সময় স্হানীয় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খাজাঞ্চী গাঁও মালিকা খাঁনম মাদরাসা কনফারেন্স হল রুমে এ বই উৎসব অনুষ্টিত হয়।
বিশ্ব ব্যাপি মহামারী করোনা ভাইরাস সংক্রমনের কারনে সরকারি নির্দেশ মোতাবেক স্বাস্হ্য নির্দেশ পালন করে স্বল্প পরিসরে অত্র মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: আনোয়ার খাঁন প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে অভিভাবকদের হাতে বই তুলে দেন।এসময় উপস্তিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো: জিতু খাঁন, মো: আনোয়ার খাঁন।
উপস্হিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা জমশের আলী, সহ-শিক্ষক মো: শাব্বির আহমদ, মামুন আহমদ, শাহাব উদ্দিন, মাওলানা আব্দুস ছালাম, মো: সুরুজ মিয়া।
অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন অত্র মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ দিলোয়ার হোসেন, সহ শিক্ষক হাফিজ মো: জাকির হোসেনসহ প্রমুখ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.