• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল

      প্রতিনিধি ২৭ মার্চ ২০২৩ , ৯:৫১:৪০ প্রিন্ট সংস্করণ

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ

    গতকাল:২৬ মার্চ ২০২৩ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে, শাখা সভাপতি মাস্টার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায়, উপজেলা মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ আল- আমিন, প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ঝারকাঠি জেলা সভাপতি, হাফেজ ক্বারী ইব্রাহীম আল-হাদী, বিশেষ অতিথি ছিলেন, জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সহ-সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান , ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সহ-সভাপতি, ক্বারী মোঃ তাওহীদুল ইসলাম, সেক্রেটারি, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা মোঃ বাইজিদ হক ফরাজী, এছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-সহ অন্যান্য সংগঠনের উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    প্রোগ্রামে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও সাংবাদিকসহ নেতা কর্মীদের ইফতারের আয়োজন করা হয়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT